দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে সিএনজিচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিটি ঘোঁষগাঁতী এলাকা থেকে গ্যাস নেওয়ার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও উল্লাপাড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে মরদেহ দুটি থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক সিলাইন বাস ও এর চালককে আটক করা হয়েছে।
যে আই